ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। গতকাল বুধবার (১২ জুলাই) দুপুরে দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের এশিয়া দপ্তরের উপ সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।


রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থি আরোপিত বিভিন্ন বিধিনিষেধের বর্ণনা করেন রোহিঙ্গারা। এ সময় তারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিত পূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।


প্রতিনিধিদলটি ৪৫ এ ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআরের রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-১১ এর একশন এইডের অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।


প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসে মতবিনিময় সভায় মিলিত হন।


এ সময় ৮ এপিবিএন এর পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, মোঃ রবিউল ইসলাম, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑